মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে আবারো বন্য হাতির তান্ডব ও এক কৃষকের গোলার ধান খেয়ে সাবাড়!

Reporter Name / ৫২৯ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১:২৯ অপরাহ্ণ

  মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলার  ঝিনাইগাতীতে মোবারক হোসেন নামে আরো এক কৃষকের গোলার ধান খেয়ে সাবাড় ও বাড়িঘর ভাঙচুর করেছে বন্যহাতির পাল।  সোমবার ২ জুন রাতে অর্ধশতাধিক বন্যহাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামে এই তান্ডব চালায়। মোবারক হোসেন ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে। স্থানীয়রা জানান,সোমবার রাত আনুমানিক ১২ টার দিকে অর্ধশতাধিক বন্যহাতির একটি পাল গোমড়া ও সন্ধ্যাকুড়া এলাকায় তান্ডব চালায়।   এসময় হাতির পাল কৃষক মোবারক হোসেনের ঘরের বেড়া ভেঙে ঘরে থাকা ৩৫ মন ভোট্টা ৩০মন ধান চাল খেয়েও পায়ে মারিয়া সাবাড় করে। এছাড়া ঘরের আসবাবপত্র গুলো গুড়িয়ে দেয়। এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলার সীমান্তের গারো পাহাড়ে ১০ টি বাড়ি গুড়িয়ে দেয়ার পাশাপাশি কৃষকদের গোলার ধান খেয়ে সাবাড় করেছে বন্যহাতির পাল। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়িঘর বনবিভাগের জমির উপর হওয়ায় ক্ষতিপূরনের টাকাও পাচ্ছেন না কৃষকরা।   ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছেন চরম বিপাকে। বর্তমানে উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে বন্যহাতির তান্ডব অব্যাহত রয়েছে। ফলে আতঙ্কে নির্ঘুম রাত যাপন করছেন পাহাড়ি গ্রামবাসীগণ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেয়ান আলী বলেন, বনের জমিতে ঘর-বাড়ী নির্মাণ করে যেসব পরিবার রয়েছে, তারা ক্ষতিপূরনের কোন টাকা পাবেন না।   “ ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএও ) মো. আশরাফুল আলম রাসেল বলেন. এই সমস্যাটি অনেক পুরনো সমস্যা। যা রাষ্ট্রীয় ভাবে  ছাড়া সমাধানের কোনই পথ নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST