মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় পৈত্রিক জমিতে চারা রোপণ,সন্ধ্যায় গাছ কেটে দিল প্রতিপক্ষ

Reporter Name / ৫৩১ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আরাজী জাহাঙ্গীরপুর (পাঠানপাড়া) গ্রামে পৈত্রিক জমিতে ইউক্লিপটার্স চারা রোপণ,প্রতিপক্ষ জমি দখলের চেষ্টায় হামলা ও ইউক্লিপটার্স গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ গোলাম হোসেন (৫৬) এ বিষয়ে খানসামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মোঃ গোলাম হোসেন উল্লেখ করেন, তিনি তার পিতা মৃত কছিম উদ্দিনের সূত্রে প্রাপ্ত জমিতে প্রায় ৩০ বছর ধরে চাষাবাদ করে আসছিলেন। শুক্রবার (৩০ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ও তার শ্রমিকরা জমির চারপাশে প্রায় ৫০০টি ইউক্লিপটাস গাছের চারা রোপণ করেন। তিনি আরও জানান, ওই দিন সন্ধ্যায় অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম, এজাবুল ইসলাম, এন্দাদুল, মাহাবুর ইসলাম, মো. মুসা, এমদাদুল হক, আব্দুল মালেকসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে ১৭৫টি গাছ কেটে ফেলে, ৮৫টি গাছ ভেঙে ফেলে এবং ৫৫টি গাছ উপড়ে ফেলে দেয়। এ ছাড়া তারা প্রায় ১৮৫টি গাছ চুরি করে নিয়ে যায়। এতে তার আনুমানিক ১৭ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। গোলাম হোসেন আরও বলেন, “সংবাদ পেয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয় এবং লোহার রড, দা, লাঠি নিয়ে ধাওয়া করে। আমরা প্রাণভয়ে পালিয়ে আসি।” এছাড়া অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে বলছে, কেউ থানায় বা আদালতে মামলা করলে তাদের খুন-জখম করবে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় মোঃ মজনু মিয়া, সোয়েব আহম্মেদ, মোঃ পিয়েল মাহমুদ ও মোঃ আলতাফ হোসেনসহ অনেকেই সাক্ষ্য দিয়েছেন। গ্রামে এখন উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছে। ঘটনার বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, অভিযুক্ত মোঃ মুসার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হয়। তবে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়, ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যান্য অভিযুক্তদের কারো সঙ্গেও ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ নজমুল হক বলেন, “অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST