মাসুম বিল্লাহ জাফর, তালতলী (বরগুনা) সংবাদদাতাঃ বরগুনার তালতলীতে এক রাতে সাত বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ৫৫ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে বলে জানান ভুক্তভোগীরা। শনিবার (২৪ মে ২৫) রাতে ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়াডের ২ বাড়িতে, ২ নং ওয়ার্ডের ৫ বাড়িতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত আজাহার জানান, আমাদের বাড়িঘর চুরি হয়েছে তবে আমরা কেউ টের পাইনি। গভীর রাতে এসব বাসায় হানা দেয় চোর চক্র। প্রতিটি বাসায় মাটির সিং খুদে ঘরে প্রবেশ করে আলমারি, টেরাং এবং বিছানা ওলট-পালট করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চার টি পরিবার। জব্বার ফকিরের স্ত্রী জানান,কিছু টাকা ও হাতের রুলি- নাক ফুল স্বর্ণালংকার চুরি হয়েছে। ভুক্তভোগী আজাহার হাং বলেন, আমার ঘরে সিং খুদে ৫ হাজার টাকা ও কানের জিনিস চুরি নিয়ে গেছে। বাদল হাং বলেন, আমার বাসা থেকে কানের জিনিস ও হাতের আন্টি চুরি হয়েছে। মন্টু হাং বলেন, আমার বাসা থেকে ৫০ হাজার টাকা ও নাতির কানের জিনিশ ও নাতির নুপুর চুরি হয়েছে। এছাড়াও তাদের পাশের বড়ি হাফেজ ইব্রাহিম ও জয়নাল আবেদিন হুজুরের বাড়ি চুরি হয়েছে । তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কারও কাছ থেকে লিখিত অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।