মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শার্শায় মাটিবাহী ঘাতক ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

মোস্তাফিজুর রহমান :বেনাপোল : প্রতিনিধি: / ৬৭৮ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫, ১:০৯ অপরাহ্ণ

যশোরের বেনাপোলে মাটিবাহী ট্রাক্টরের চাপায় ৫ম শ্রেণির ছাত্র ওমর ফারুক (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) সকালে উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালি কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক সকালে নানার বাড়ি শিকড়ীগ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে তার নিজ বাড়ী কৃষ্ণপুর গ্রামে আসছিলো। পথিমধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ীর সামনে পৌছালে গোগা দিক থেকে আসা একটি দ্রুতগামী মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অপরদিকে একটি সূত্র বলছে, শার্শা উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে একটি চক্র। আর তা বহনের কাজে ব্যবহৃত হচ্ছে ‘দত্তদানব’ খ্যাত অবৈধ ট্রাক্টর। যার ফলে প্রতিনিয়ত সড়ক ও গ্রামগঞ্জের রাস্তায় ঘটছে দুর্ঘটনা’ ঝরছে নতুন নতুন তাজা প্রাণ।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাদী না থাকায় নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST