বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রমজীবী মায়ের আহাজারি, ছাত্রদল নেতার হস্তক্ষেপে ৮ বছরের শিশুর মুক্তি

Reporter Name / ৫৫৬ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ

 গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরের শ্রীপুর পৌরসভার মুন্সিবাড়ি চন্নাপাড়া এলাকায় মাত্র চার হাজার টাকা চুরির অপবাদে আট বছরের এক শিশুকে দুই দিন ধরে জিম্মি করে রাখা হয়। (১৬ মে) শুক্রবার স্থানীয় একটি ফ্ল্যাট বাসায় এ ঘটনা ঘটে। শিশুটির অসহায় শ্রমজীবী মা সন্তানকে ফিরে পেতে প্রথমে শ্রীপুর থানায় যান, কিন্তু সেখান থেকে কোনো সহায়তা না পেয়ে হতাশ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি ছাত্রদল নেতা নওশাদ মোস্তাকের শরণাপন্ন হন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ছাত্রদল নেতা নওশাদ মোস্তাক তাৎক্ষণিকভাবে শ্রমিকদল নেতা মজনু ফকিরকে সঙ্গে নিয়ে অভিযুক্ত ফ্ল্যাটে উপস্থিত হন। দীর্ঘ আলোচনা ও তৎপরতার মাধ্যমে তারা অবরুদ্ধ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন এবং শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন। শিশুটিকে আটকে রাখার পেছনে চার হাজার টাকা চুরির অভিযোগ থাকলেও ঘটনার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনা প্রকাশ করেন এবং লজ্জিত হন। ছাত্রদল নেতা নওশাদ মোস্তাক বলেন“একটি শিশুকে এভাবে আটকে রাখা মানবতা ও ন্যায়ের চরম লঙ্ঘন। যখন শিশুটির মায়ের কান্না আর অসহায়তা দেখলাম, তখন আমি আর বসে থাকতে পারিনি। আমাদের দায়িত্ব হচ্ছে দুর্বল আর নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। যতদিন এই সমাজে অন্যায় থাকবে, ছাত্রদল ততদিন প্রতিবাদ করতে থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST