বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ ৫০০ গ্রাম হেরোইন  আটক করেছে বিজিবি

মোস্তাফিজুর রহমান ,বিষেশ প্রতিনিধিঃ- / ৬১০ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ

শনিবার ১৭ মে  যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৫০০ গ্রাম হেরোইন এবং ০১টি মোটরসাইকেল আটক করে। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ড্রাইভার (গাড়ী নম্বর WB- 23C-2142) এবং ভারতীয় রপ্তানীকারক জে এস এন্টারপ্রাইজের মালামাল নিয়ে ভারতীয় কার পাস এর মাধ্যমে বাংলাদেশে আগমন করে। সে উক্ত মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে বেনাপোল এর গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চোরাকারবারীদের রাখা মোটরসাইকেলে উঠার সময় বিজিবি’র টহলদল তৎক্ষনাত তাকে আটক করে। আটককৃত ভারতীয় নাগরিকের নাম শ্রী জয়ন্ত দত্ত (৩৪), পিতাঃ মৃত সঞ্জয় দত্ত, গ্রামঃ জয়ন্তপুর, পোস্টঃ পেট্রাপোল, থানাঃ পেট্রাপোল ও জেলাঃ উত্তর ২৪ পরগনা । আটককৃত হেরোইন এবং মোটরসাইকেল এর সিজার মূল্য ১২,০০০০০/-(বার লক্ষ) টাকা।

উক্ত হেরোইন ও মোটরসাইকেলসহ আসামীকে থানায় মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST