সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নলডাঙ্গায় অটো উল্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Reporter Name / ৯৪২ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:৫৩ পূর্বাহ্ণ

এ,কে,এম,খোরশেদ আলম নাটোর জেলা প্রতিনিধি নলডাঙ্গায় অটোরিকশা উল্টে রাকিবুল ইসলাম নামের এক এসএসসি পরীক্ষার্ধীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বেলা দেড় টার দিকে এসএসসি পরীক্ষা শেষে বেড়াতে যাওয়ার সময় নাটোর – আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারী সেতুর কাছে এ সড়ক দুর্ঘটনায় তার মুত্যু হয়। নিহত রাকিবুল ইসলাম ( ১৭) উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামের কৃষক আলী হোসনের ছেলে ও বাঁশিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,সোমবার সকালে উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলাম ও তার চার সহপার্টির সাথে রির্জাভ অটোরিকশা ভাড়া নিয়ে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে।পরীক্ষা শেষে রাকিবুল চার সহপাটিদের নিয়ে রির্জাভ অটোরিকশা চড়ে বেড়াতে বের হয়। এসময় মাধনগর যাওয়ার পথে নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারী সেতুর কাছে হঠাৎ অটোরিকশাটি উল্টে গেলে রাকিবুল ইসলাম অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সত্যতা স্বীকার করেছেন। তাং-২১/০৪/২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST