বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শাজাহানপুরে হত্যার হুমকি দিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

Reporter Name / ৬১৮ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২:৪৯ পূর্বাহ্ণ

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে খালুর ধর্ষণের শিকার হয়েছেন (৩৫) বছর বয়সী এক প্রতিবন্ধী নারী।অভিযুক্ত হাসান আলী (৩৫)। তিনি বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের হাকিমুদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ধর্ষিতার পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য প্রতিবন্ধী ওই নারীকে হাসপাতালে ভর্তি করে। শাজাহানপুর থানার এসআই মোস্তফা কামাল জানান, ভুক্তভোগী ঔ নারী তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঘুমানোর সময় তার শরীরের স্পর্শকাতর স্থান স্পর্শ করেন হাসান । এ সময় তিনি চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং ছুরিকাঘাতে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরদিন সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ভুক্তভোগী। এরপর ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম তথ্যটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর পরিবার পুলিশকে জানালে পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামি পলাতক থাকলেও তাকে ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST