শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জুড়ীতে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ১:২৫ অপরাহ্ণ

জুড়ী থেকেঃ মৌলভীবাজারের জুড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষ থেকে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) উপজেলার ফুলতলা ইউনিয়নের ডাকটিলা বিওপিতে এসব শীতবস্ত্র বিতরণ করেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম। এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র সহকারী পরিচালক নূর হোসেন, ফুলতলা কম্পানি কমান্ডার সুবেদার জসিম উদ্দিন, ডাকটিলা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারুনুর রশিদ, হাবিলদার রেজাউল করিম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলাওয়ার হোসেন, সদস্য কামরান হোসেন, সুয়েবুর রহমান, ইউপি সদস্য আব্দুল জলিল, মুরশেদ আহমদ রাজা প্রমুখ। এই শীতে শীত বস্ত্র পেয়ে খুশি বৃদ্ধা লেছু বেগম ও জমিলা খাতুন বলেন, এ বছর এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ বিজিবির কম্বল পেলাম আর শীতের কষ্ট থাকবে না। বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম বলেন, আপনারা জানেন বিজিবি যেকোনা দুর্যোগে জনগণের জন্য কাজ করে থাকে। প্রতিবারের মতো এবারও যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই তাদের আমরা শীতবস্ত্র বিতরণ করছি। এবং বিজিবির পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা এই কার্যক্রমটি অব্যাহত রেখেছি। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST