মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শার্শায় স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরন

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ৯৫৬ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৩:০০ পূর্বাহ্ণ

 

“চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অসহায়- সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে উষ্ণতা পৌঁছে দিতে পাশে দাঁড়িয়েছে স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের একদল উচ্ছল স্বপ্নবাজ তরুণ।

শনিবার (২৮/১২/২৪)বিকালে ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ২নং ঘিবায় সংগঠনটির নিজ কার্যালয়ের পাশে ইউনুস আলী মেম্বারের উঠানে অনুষ্ঠানানিকভাবে অর্ধ -শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সংগঠনটি।

শীতের তীব্র কাঁপুনি থেকে বাঁচাতে হতদরিদ্র জনগোষ্ঠীকে এক টুকরো উষ্ণতা দেওয়ার জন্য প্রতি বছরই শীতবস্ত্র সংগ্রহ করে স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিলিয়ে দেন দরিদ্রদের মাঝে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন এর সঞ্চালনায় এবং সভাপতি মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানা অফিসার্স ইনচার্জ মোঃ রাসেল মিয়া,শার্শা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন, প্রভাষক সরকারি বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ডিগ্রি কলেজ মোঃ মুক্তার আলী,মোঃ ইউনুস আলী মেম্বার( সাবেক) আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আবুল বাসার, উপদেষ্টা সাইবুর রহমান সুমন, উপদেষ্টা মোঃ আশানুর রহমান,উপদেষ্টা সাগর হোসেন,পরিচালক মোঃ আশরাফুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক রাসেল মিয়া,সাংগঠনিক-সম্পাদক মোঃ সেলিম হোসেন,সহ-সাংগঠনিক ইয়াসিন আলী,অর্থ সম্পাদক মোঃ সাহেব আলী,প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক মফিজুর রহমান,সহ অর্থ সম্পাদক নুরমান আলী সহ প্রমূখ।

এই তীব্র শীতে কম্বল পেয়ে ৩নং ঘিবার তরুবালা বলেন, আমি খুব খুশি হয়েছি। তীব্র শীতে গরমের জন্য আমার শীতের কোন কম্বল ছিল না। আমি স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, স্বপ্নছায়া একটি সেচ্ছাসেবী সংগঠন। যা মানবিক দায়িত্ববোধে নিবেদিত তারুণ্যের আয়োজন। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এ সংগঠনের প্রয়াস। দেশের সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে সংগঠনটি দেশের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST