সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সদ্য ঘোষিত বানারীপাড়া প্রেসক্লাবের একাংশের কমিটি ও রিপোর্টার্স ইউনিটি কমিটি বিলুপ্তি ঘোষণা

Reporter Name / ১২০৮ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫:৪৭ পূর্বাহ্ণ

 বানারীপাড়া প্রতিনিধি// যথাযথ পন্থা না মেনে গঠন করা সদ্য ঘোষিত বানারীপাড়া প্রেসক্লাবের একাংশের কমিটি ও রিপোর্টার্স ইউনিটি কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় গত ১০ নভেম্বর সাংবাদিকদের মতামত উপেক্ষা করে অগণতান্ত্রিক পন্থায় সম্পূর্ণ স্বৈরতন্ত্রভাবে বানারীপাড়া ক্লাবের একাংশের আংশিক কমিটি ঘোষণা করা হয়। যে পন্থায় ওই কমিটি ঘোষণা  করা হয় তা ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক, এবং সাংবাদিকদের মতামত বিহীন। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে সাংবাদিকতায় সুস্থ ধারা ফিরিয়ে আনতে উদ্যোগী মহল যথাযথ সঠিক ও  গণতান্ত্রিক পন্থায় প্রেসক্লাব গঠনের জন্য বিতর্কিত এবং অগনতান্ত্রিক ভাবে গঠিত একাংশের কমিটি বিলুপ্ত করে। পাশাপাশি ওইদিনই  সাংবাদিকদের সাথে কোন ধরনের আলাপ-আলোচনা না করে স্বঘোষিত বানারীপাড়া রিপোর্টার্স ইউনিটির একাংশের কমিটি ঘোষণা করা হয়। যা ঐ একই ভাবে প্রশ্নবিদ্ধ করে এবং সাংবাদিকদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়। তাই বানারীপাড়া প্রেসক্লাবের একাংশের ঘোষিত  কমিটি বিলুপ্তির সাথে সাথে বানারীপাড়া রিপোর্টার্স ইউনিটির একাংশের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়। বিলুপ্তি পত্রে উল্লেখ থাকে যে ১৪ নভেম্বর থেকে বিলুপ্ত কমিটির কোন পদ পদবী কেউ ব্যবহার করতে পারবে না। কমিটি বিলুপ্তের পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বানারীপাড়া উজিরপুর বিএনপির একমাত্র অভিভাবক এস সরফুদ্দিন আহমেদ সান্টু সরদারকে ধন্যবাদ দিয়ে বিভিন্ন জনে বিভিন্ন মতামত দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST