শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ Logo সকাল হলেই সাজানো হয় আগের দিনের ‘বাসি’ ভর্তা Logo নেত্রকোণায় ছাত্রদলের কমিটির ঘোষণা,  আনন্দ মিছিল Logo এ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ Logo কলমাকান্দার তোফাজ্জল হোসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত Logo দক্ষিণ নড়াইলে মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং তৈরির আশঙ্কা, মাদকে শুভরাড়া ইউনিয়ন শীর্ষে Logo সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড Logo বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে সংবাদ সম্মেলন করলেন বন্দর কর্তৃপক্ষ Logo শার্শায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পিতা -মাতার ‘পতি অভিমান করে চিরকুট লিখে কিশোরীর সুইসাইড Logo খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী তিন ভাইয়ের উদ্যোগে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ

Reporter Name / ২২৯৩ Time View
Update : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ণ

 রনি মিয়া স্টাফ রিপোর্টারঃ জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী তিন ভাইয়ের উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল, ১৩ ই রমজান) বিকেল ৪ টায় জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মির্জা বাড়ির মির্জা মক্রম ভিলা প্রাঙ্গনে, এলাকার বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী তিন ভাই, মির্জা মঈনুল হক, মির্জা ফয়জুল হক, মির্জা নুরুল হকের যৌথ উদ্যোগে ও সমাজ সেবক মোঃ জয়নাল আবেদীনের তত্বাবধানে এ খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়। এলাকার গরীব ও অসহায় প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর পূর্বপাড় ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট শান্তি নগর ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মোঃ আব্দুল হান্নান, সাবেক পৌর কমিশনার তাজুল ইসলাম সাচ্চ, সাবেক পৌর কমিশনার ছেরাগ আলী, সমাজ সেবক মোঃ কাঁচা মিয়া, তরুন সমাজ সেবক মোঃ কবির মিয়া, সাংবাদিক মোঃ রনি মিয়া, মির্জা কাউছার আহমদ, জনি তালুকদার ও শিক্ষার্থী রাহিম হাসান মেহেদী প্রমূখ। বিতরণকালে মোঃ জয়নাল আবেদীন বলেন এলাকার দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী জনাব মির্জা মঈনুল হক, মির্জা ফয়জুল হক, মির্জা নুরুল হক দেশের যে কোন দূর্যোগকালে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। করোনাকালেও ত্রান সামগ্রী বিতরণ করেছেন। সব সময় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাদের জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST