বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে শেখ রাসেল দিবস পালিত

Reporter Name / ১৩৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৪:১৬ পূর্বাহ্ণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হলো শেখ রাসেল দিবস-২০২৩। ১৮অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে। রেলি শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় সহকারি কমিশনার(ভুমি) মো. আশরাফুল কবির,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া,উপজেলা মুক্তযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ,যুবলীগ নেতা সাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক,ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, আশরাফুল ইসলাম পলাশ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত সকলে কেন্দ্রীয় ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগ করেন। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলোতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST