বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কোটচাঁদপুরে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করলেন এমপি চঞ্চল

Reporter Name / ১৪১০ Time View
Update : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ণ

  1.  

    মোঃ আবু সুফিয়ান শান্তি স্টাফ রিপোর্টারঃ

    ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের বাড়ি-ঘর মেরামত ও পূর্ণ নির্মাণে মানবিক সহায়তা হিসাবে পৌরসভা সহ ৫টি ইউনিয়নের ৬০টি পরিবারের মাঝে সরকারি ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    আজ সোমবার (২ অক্টোবর ) সকালে উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে নির্বাহী কর্মকর্তা উছেন মে’র সভাপতিত্বে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল নগদ অর্থ ও ঢেউটিন বিতরণের শুভ উদ্বোধন ও সরকারের নানা উন্নয়ন মূলক বক্তব্য রাখেন।

    এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ।

    মোট ৬০টি পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে মোট এক লক্ষ আশি হাজার টাকার চেক ও ১ বান করে মোট ৬০ বান ঢেউটিন বিতরণ করা হয়।

    এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,উপজেলা আঃলীগের সহ সভাপতি লুৎফর রহমান, ফারজেল হোসেন মন্ডল,পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, নজরুল ইসলাম, শাহারুজ্জামান সবুজ,সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম আলী সহ দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক বৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST