বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (দঃ) পালিত।

Reporter Name / ১৪০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১:৩৬ অপরাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে জশনে জুলুছে পবিত্র ঈদ-ই- মিল্লাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালিত হয়েছে। যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন উপলক্ষে (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ কর্তৃক র্যালী, সংখিপ্ত আলোচনা,মিলাদ-কিয়াম সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেন।সকাল সাড়ে ১০ টায় ঝিনাইগাতী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতির প্রধান ফটক থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সভাপতি ও এনায়েতপুরী পাক দরবার শরীফের এজাজত প্রাপ্ত শিক্ষাদাতা মৌলভি মোহাম্মদ আলী আল মোজাদ্দেদীর নেতৃত্বে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে র্যালীতে কাদরিয়া,চিশতীয়া,নকসা বন্দিয়া, মোজাদ্দেদিয়া এ চার তরিকতের নেজবতের সকল আশেকান জাকেরান হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যুগ দেন। এসময় না’রায়ে তাকবির-আল্লাহু আকবার,নারায়ে রিসালাত-ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধ্বনিতে মুখরিত হয়।এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জামাল উদ্দিন শেখ,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জামালপুর পাক দরবার শরীফের সনদ প্রাপ্ত খলিফা শাহ সুফি কামাল হোসেন,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পীরজাদা ইয়াকুব আলী বুলবুল,প্রতাব নগর গাউসুল আজম পাক দরবার শরীফের খাদেম মো: শামসুল হক আল প্রমুখ। র্যালী শেষে মিল মালিক ও খাদ্য ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতির মাঠ চত্বরে সংখিপ্ত আলোচনা, মিলাত-কিয়াম ও দোয়া পরিচালনা শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে সম্পাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST