সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে গ্রাম এখন শহরে রূপান্তরিত হচ্ছে——– পরিবেশমন্ত্রী

Reporter Name / ১৭৯০ Time View
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫১ অপরাহ্ণ

 সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে গ্রাম এখন শহরে রূপান্তরিত হচ্ছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের পিছিয়ে পড়া যেকোন দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলার জুড়ীতে নব নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কার কোন বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সবাইকে প্রমাণ করতে হবে আমরা সবাই শেখ হাসিনার পক্ষে আছি। মৌলভীবাজার গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ৪৩ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যায়ে জুড়ী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট অঞ্চলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা) মোঃ আক্তারুজ্জামান, গণপূর্ত বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূঁইয়া, মৌলভীবাজারের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য শফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন জুড়ী উপজেলার সাব অফিসার শামীম আহমেদ, আওয়ামীলীগ নেতা মাহবুবুল ইসলাম কাজল, আব্দুর রহমান, আব্দুল কাদির, আব্দুস সালাম, ইমরুল ইসলাম, আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সহ-সভাপতি আহমেদ কামাল অহিদ, সাইরুল ইসলাম, হাসান তারেক, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ। এছাড়াও এ অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST