সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ক্ষমতায় যেতে নয় দেশের মালিকানা জনগণকে ফেরত দিতেই আন্দোলন

Reporter Name / ১৮১৬ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ

 মো ইফাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ ক্ষমতায় যেতে নয়, দেশের মালিকানা জনগণকে ফেরত দিতেই আন্দোলন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বাংলাদেশের মালিক এদেশের জনগণ। সেই মালিকানা আমরা ফেরত দিতে চাই। ক্ষমতায় আসার জন্য আমরা আন্দোলন করছিনা। জনগণের অধিকার আর মানুষের ভোটাধিকার ফেরাতে আমরা রাজপথে নেমেছি। এক দফা দাবিতে চলছে বিএনপির রোড মার্চ। বৃহস্পতিবার দুপুরে রোড মার্চটি সিলেট যাওয়ার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের নর্থইস্ট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এক পথসভার আয়োজন করে হবিগঞ্জ জেলা বিএনপি। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন। তিনি বলেন, সাধারণ মানুষ দ্রব্যমূল্যসহ নানাবিধ কারণে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ সরকারের পতনে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি জনগণের দাবি আদায়ে রাজপথে নেমেছে ও থাকবে। গয়েশ্বর বলেন, শোষণ বঞ্চনার হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং দেশে আইনের শাসন, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, গণতন্ত্র পুরুদ্ধারে এ যুদ্ধে আমাদেরই জয় হবে। পথসভায় সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকে বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। এসময় বিভিন্ন ব্যানার ও ¯েøাগানের মাধ্যমে খÐখÐ মিছিলসহ অনুষ্ঠানস্থলে যোগ দিতে দেখা গেছে অনেককে। হবিগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক আবুল হাসিমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার শিপার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী সোহেল খান, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST