বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেখ ফজলুল হক মনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক-বাহক।

Reporter Name / ১৪৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ২:৪০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শেখ ফজলুল হক মনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক। তিনি ছিলেন যুবসমাজের মহানায়ক, তিনি একজন সৃজনশীল মানুষ ছিলেন। তিনি বঙ্গবন্ধুর যোগ্য শিষ্য ছিলেন তিনি সাংবাদিক ও কলাম লেখক ছিলেন। তার লেখাগুলো পুনঃপ্রকাশ করার উদ্যোগ নেয়া প্রয়োজন। তার প্রতিষ্ঠিত দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস ও সাপ্তাহিক সিনেমা এই তিনটি পত্রিকা পুনরায় নিয়মিত প্রকাশের উদ্যোগ নেয়া আবশ্যক। তিনি আরো বলেন, তার অপ্রকাশিত লেখা প্রকাশ করা জরুরী। ১৯৭১ সালে বাংলার বাণীতে প্রকাশিত শেখ মনির লেখাগুলো আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে শেখ মনির কর্মময় বর্ণাঢ্য জীবনী জানাতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর চর্চা বাড়াতে হবে। তিনি সরকারি উদ্যোগে বঙ্গবন্ধু গবেষণা ইনষ্টিটিউট প্রতিষ্ঠা করার দাবি জানান। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী-যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও তার সহধর্মিনী আরজু মনি’র ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৩ আগস্ট বুধবার বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব) ড. মোঃ ইউনুস আলী প্রামানিক, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুহা. রোকন উদ্দিন পাঠান, ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এর সহ-সভাপতি স্বপন কুমার সাহা, বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের মুশফিকুর রহমান মিন্টু, শ্রমিক নেতা হুমায়ুন কবির হাওলাদার, আওয়ামী লীগ নেতা সোহাগ চৌধুরী, সাবেক ছাত্রনেতা তসলিম উদ্দিন রানা, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোকলেসুর রহমান, দৈনিক মুক্ত খবরের সহকারী সম্পাদক আব্দুল গনি মিয়া, নারী নেত্রী এলিজা রহমান, জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশা, কৃষক লীগ নেতা ফরিদ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST