সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

অলিপুরে বেতন পরিশোধের দাবীতে তাফরিদ কটন মিলসের শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Reporter Name / ১৯০৩ Time View
Update : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১:২৮ অপরাহ্ণ

 জেলা প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জের অলিপুরে বেতনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তাফরিদ কটন মিলসের শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলার অলিপুরে তাফরিদ কটন মিলসের শতশত শ্রমিকরা তাদের বেতন না পেয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। তাফরিত কটন মিলসের শ্রমিক সাফিয়া বেগম বলেন, অন্য কোম্পানী যেখানে মাসের প্রথম সপ্তাহে শ্রমিকদের বেতন দেয় সেখানে আমাদের কোম্পানী প্রতিমাসেই ১৫/২০ তারিখে বেতন দেয়। আমরা তো টাকার জন্যই কাজ করি। মাস শেষে বাসা ভাড়া বাজার সদাই করতে পারি না। আজকে বেতন দেয়ার কথা। কিন্তু এখন বলতাছে দিতে পারবেন না। আমরা আমাদের ন্যর্য পাওনা আদায়ের জন্যই মহাসড়ক অবরোধ করি। পরে প্রশাসনের আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি। এ ব্যাপারে তাফরিদ কটন মিলস এর সহকারি মহা-ব্যবস্থাপক (প্রশাসন) খায়রুল আলম বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার কথাছিল ১৫ আগষ্ট ঔ দিন ব্যাংক বন্ধ থাকায় বেতন দেয়া যায়নি। আজকে ব্যাংকে চেক পাঠানো হয়। বড় অংকের টাকা হওয়াতে ব্যাংক কর্তৃপক্ষ টাকা ম্যানাজ করতে দেরি হয়। এরই মাঝে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে ফেলে। এখন সবাই কে বেতন দেয়া হচ্ছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বলেন, অবরোধের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করি। তাফরিদ কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামিউল ইসলামের সাথে কথা বলে শ্রমিকদের বেতন ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST