বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo বেনাপোলের দিঘীরপাড়ে আব্দুল্লাহ হোসেনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নোয়াখালীতে বাসে সংঘর্ষ আহত ২৬

Reporter Name / ১৩৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১:৫৯ অপরাহ্ণ

 রাশেদুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ অনন্ত ২৬ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলার সুবর্ণচর থেকে মাইজদীর উদ্দেশ্যে সুগন্ধা সার্ভিসের একটি বাস ছেড়ে আসে। বাসটি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে সুগন্ধা বাসের অনন্ত ২৬ জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ২০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা জানান, জেলা শহর মাইজদীতে শোক দিবসে একরামুল করিম চৌধুরীর ডাকা শোক সভায় যোগ দিতে সকালে সুবর্ণচর থেকে বাস যোগে মাইজদী আসার পথে এ দূর্ঘটনা ঘটেছে। সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST