সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বিএফইউজে ও ডিইউজে’র শ্রদ্ধা

Reporter Name / ১৯১৬ Time View
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ১:২৪ অপরাহ্ণ

আলিফ আরিফা গাজিপুর প্রতিনিধ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষ তারা কিছুক্ষণ নীরবে বেদীর পাশে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর অম্লান স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সুখ, শান্তি এবং সমৃদ্ধি জন্য বিশেষ প্রার্থনা করা হয়। বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদের নেতৃত্বে দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছান সিনিয়র সাংবাদিকগণ ও সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং বিএফইউজে’র সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা এবং বিএফইউজে’র সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়েরুজ্জামান কামাল, সদস্য নূরে জান্নাত আক্তার সীমাসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদসহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ররিশাল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, যশোর, দিনাজপুর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ পৃথকভাবে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST