শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জয়পুরহাটে বিএনপির সরকার পতনের ১ দফা কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ১৫২৬ Time View
Update : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১:০৮ অপরাহ্ণ

 মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ ১৮/জুলাই,২৩ জয়পুরহাটে বিএনপির সরকার পতনের ১ দফা কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে জয়পুরহাট চিনিকল সড়ক হতে পদযাত্রা শুরু হয়ে কলেজ রোড প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ের সামনের প্রধান সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। উক্ত সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, আরেক সদস্য সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ নাফিজুর রহমান পলাশ, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুল গফুর মন্ডল, আনিসুর তালুকদার, আব্দুস সামাদ বাবু, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মুশফিকুল আলম বুলু প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনিসুর তালুকদার,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা তাতি দলের সভাপতি দেলোয়ার হোসেন, যুবদল নেতা তোফায়েল আহম্মেদ জুয়েল জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, আব্দুল মতিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাইসুল আলম রিপনসহ অন্যান্যরা। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাতী দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST