শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝিনাইগাতীতে ক্ষুদ্রনৃগোষ্ঠিদের নিয়ে নিরাপদ মাতৃত্ব বিষয়ে কমিউনিটি সেশন অনুষ্ঠিত

Reporter Name / ১৮৯২ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ধুমপান ও মদ্যপান পরিহার এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে ক্ষুদ্রনৃগোষ্ঠির জনগণকে সচেতন করতে কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি এ্যাওয়ারনেস সেশন অনুষ্ঠিত হয়েছে। ২৭মে শনিবার সকালে উপজেলার ডেফলাই কমিউনিটি ক্লিনিক ও রাংটিয়া কমিউনিটি ক্লিনিকে এ সেশন অনুষ্ঠিত হয়। কমিউনিটি এ্যাওয়ারনেস সেশনটি আয়োজন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের অধীন “লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো” অপারেশনাল প্লানের আওতায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান থার্ড আই কমিউনিকেশন। এসময় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ, কমিউনিটি সার্পোট গ্রুপের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। কমিউনিটি এ্যাওয়ারনেস সেশনে বিভিন্ন ধরনের লিফলেট ও ফ্লিপচার্ট ব্যবহার করে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক, পরিহারের উপায় এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে করণীয় বিশেষ করে প্রসব পূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তি সময়ে মা ও নবজাতকের জীবন রক্ষায় করনীয় এবং প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব বিষয়ে আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরিশেষে সকল অংশগ্রহণকারীদের মাঝে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক, পরিহারের উপায় এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে লিফলেট ও ফ্লিপচার্ট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST