শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

“বস্টনে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপন”

Reporter Name / ১৬৫৭ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩, ৩:৫১ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃপবিত্র বিশাখ ডে বা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গত ১৪ই মে, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের পৃষ্টপোষকতায় প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল শাক্যমুনি বুড্ডিস্ট বিহার ও মেডিটেশন সেন্টারের উদ্যেগে বৃহত্তর বোস্টনের গার্ডনার সিটি হলে অনুষ্ঠিত হয়।খবর বাপসনিউজ।আন্তর্জাতিক বুদ্ধ পূর্ণিমা উৎসব। বিহারের অধ্যক্ষ ড: প্রজ্ঞালোকা মহাথের পবিত্র ত্রিপিটক পাঠ ও স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করেন এবং সিটি মেয়র মাইকেল জে, নিকোলসন শুভেচ্ছা বক্তব্য রাখেন । অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, বোস্টনের থাই রাজকীয় বুদ্ধ বিহারের অধ্যক্ষ, বস্টনস্থ বার্মার মাহাসী মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ, কম্বোডিয়ার সংঘ নায়ক, লাওস, ভিয়েতনাম, নেপাল ও শ্রীলঙ্কান বুদ্ধ বিহারের অধ্যক্ষ ও ভিক্ষু এবং ভিক্ষুনী সংঘ মন্ডলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন প্রাক্তন সভাপতি ও বুদ্ধ বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক সৌমেন্দু বড়ুয়া । ভিক্ষু সংঘ ও অতিথিবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নে অংশ গ্রহন করেন, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিস্টস (WFBB) এর মহাসচিব সুহাস বড়ুয়া, সংগঠনের সভাপতি প্রজয় বড়ুয়া, সাধারন সম্পাদক সোহেল বড়ুয়া, প্রাক্তন সভাপতি শিমুল বড়ুয়া, ইঞ্জিনিয়ার দেবাশীষ বড়ুয়া সহ অন্যান্য সদস্য ও সদস্যা বৃন্দ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদিকা অঞ্জু বড়ুয়া । দিনব্যাপী অনুষ্ঠানে, থাই ও কম্বোডিয়ার ছাত্রীরা বুদ্ধের জন্মদিন উপলক্ষে ঐতির্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী অভিবাসীরা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে মেয়র মাইকেল নিকোলসন বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে আগত মহিলাদের অভিনন্দিত করেন ও উপহার সামগ্রী বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST