শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় মুদি দোকান ঘর পেল এক প্রতিবন্ধী পরিবার

Reporter Name / ১৬৭৫ Time View
Update : বুধবার, ২৪ মে, ২০২৩, ১২:১১ অপরাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃ স্বপ্ন বিতরনের উদ্দ্যোগে এইড অ্যাপিল অষ্ট্রেলিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ২ লাখ টাকা ব্যায়ে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় মুদি দোকানের মালামাল সহ একটি পাকা দোকান ঘর পেল খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দ পুর গ্রামের (উপজেলার প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন) প্রতিবন্ধী জাহানুর ইসলামের পরিবার। গত মঙ্গলবার(২৩/০৫/২৩) আনুষ্ঠানিক ভাবে অত্র স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জাহানুর ভ্যারাইটি স্টোর মুদি দোকানটি শুভ উদ্বোধন করে দোকানের মালামাল কিনে শুভ সূচনা করে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এসিল্যান্ড মারুফ হাসান,উপজেলা প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবির,এইড অ্যাপিল অষ্ট্রেলিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান ও আব্দুল জব্বার প্রমুখ। মুদি দোকান পেয়ে প্রতিবন্ধী জাহানুর ইসলাম জানান,আমি খুব খুশি হয়েছি। যারা আমাকে দোকান করে দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুক। অত্র সংগঠনের পরিচালক সায়ীদ আবদুল্লাহ বলেন,এইড অ্যাপিল অষ্ট্রেলিয়া একটি অরাজনৈতিক স্বেচ্চাসেবী সংগঠন।আমরা চাই প্রতিটি প্রতিবন্ধী পরিবার স্বাবলম্বী হোক।স্বাবলম্বী হয়ে নিজেকে আর্তনির্ভর হিসেবে গড়ে তোলাই আমাদের একমাত্র কাজ।এইড অ্যাপিল অষ্ট্রেলিয়া সারা বাংলাদেশে স্বপ্ন বিতরনে কাজ করে যাচ্ছে।বিশেষ করে প্রতিবন্ধী মানুষদের নিয়ে।আমাদের এরকম কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST