শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দুই বছর সাজাভোগ শেষে ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি যুবক

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ১৬৮৯ Time View
Update : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৪:৪১ পূর্বাহ্ণ

 মনা,নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ দুই বছর সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি যুবক। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বৃহস্পতিবার (১৮ মে) রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাঁরা দেশে ফিরেছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসা যুবকরা হলেন আরিফ মোল্লা (২৩), কোরবান আলী (২৫),পান্নু মোল্লা (২৮), সোলাইমান (২০), শরিফ (২৪), সাইফুল ইসলাম (১৯) ইয়াছিন শেখ (২৫), নজিবুল ইসলাম (২০), সুমন্ত মণ্ডল (১৮) ও সোহেল হাওলাদার (২১)। এরা রাজবাড়ি, বগুড়া, নড়াইল, গোপালগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ১০ বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাঁরা নিজ উদ্যোগে বাড়ি ফিরে যাবেন। জাস্টিক অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া পারভিন জানান, ফেরত আসা যুবকরা ভালো কাজের আশায় ভারতের চেন্নাই গিয়েছিল। সেখানে বিভিন্ন পেশায় কাজ করার সময় তাঁরা পুলিশের হাতে আটক হন। পুলিশ তাঁদের জেলহাজতে পাঠায়। আদালত তাদের দুই বছরের সাজা দেন। সাজার মেয়াদ শেষে ত্রিজি নামে একটি এনজিও সংস্থা তাঁদে ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁরা দেশে ফিরেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST