শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নৌকার মনোনয়ন প্রত্যাশায় এডিএম শহিদুলের গণসংযোগ ও পথসভা অব্যাহত

Reporter Name / ১৬৯৫ Time View
Update : রবিবার, ১৪ মে, ২০২৩, ৩:০৪ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলামের গণসংযোগ ও পথসভা অব্যাহত রয়েছে। গণসংযোগের ১৩তম দিন ১৪মে শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের গোবিন্ধগঞ্জ (তিনানী) বাজারের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মি সহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এ গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তিনানী ব্রীজের পূর্বপাশে পথসভার আয়োজন করেন। উক্ত পথ সভায় বক্তব্য রাখেন, নৌকার মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলাম। জানা গেছে, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাসিন্দা, মুক্তিযোদ্ধা সন্তান, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ৩ বারের সফল ইউপি চেয়ারম্যান ও বর্তমানে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান ও জনবান্ধব নেতা এডিএম শহিদুল ইসলাম আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আগ্রহী। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ী , জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের সাধারণ মানুষের সাথে গণসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন পথ সভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা গনতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, স্মাট বাংলাদেশ বিনির্মান ও ভিশণ ৪১ বাস্তবায়নের লক্ষে এবং শেরপুরের (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমি দলীয় মনোনয়ন পেতে এ গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছি। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে যাকেই মনোনয়ন দেওয়া হউক না কেন আমি এবং আমরা সকলেই একত্রিত হয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট সংগ্রহ করে সেই প্রার্থীকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দিবো ইনশাল্লাহ। এসময় তিনি আরো বলেন, আমি বিগত সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন পেলে নির্বাচন করবো বলে নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করেছি। মনোনয়ন বঞ্চিত হয়ে দলের প্রার্থীকে জয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছি। দলের নেতাকর্মীদের ভালোবাসা, আপাময় মানুষের সমর্থন এবং দোয়া রয়েছে আমার প্রতি। সেই কারণে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পাবো বলে প্রত্যাশা করি। উক্ত গণসংযোগ ও পথসভায় প্রায় ৩শতাধিক মানুষ অংশ গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST