শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাতক্ষীরার তালায় ট্রাক-এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক নিহত, আহত ৪

Reporter Name / ১৭০৩ Time View
Update : বুধবার, ১০ মে, ২০২৩, ১:৩৭ অপরাহ্ণ

 সাইদুর রহমান আকাশঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃঃ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর শ্মশান নামক স্থানে তেলবাহী ট্রাক ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক কন্যা নিহত হয়েছে। নিহতরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী ৪ সন্তানের জননী তানজিলা খাতুন (৪৫) ও তার শিশু কন্যা। নিহতের স্বামী আলাউল ইসলাম জানান বাড়িতে বাচ্চা প্রসবের পর বাচ্চা অসুস্থ হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। এ সময় মির্জাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্স টি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শি মির্জাপুর স্কুলের শিক্ষক সূর্য কান্ত পাল জানান, বেলা ৩ টার সময় সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক যার নং যশোর- ট -৪১-০০৬৫ ও খুলনাগামী এম্বুলেন্স যার ঢাকা মেট্রো -ছ -০২০৭এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের মা ও নবজাতকের মৃত্যু হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ আরো ৪/৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ ও পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মা ও নবজাতকের মৃত্যু নিশ্চিত করেছেন। সাথে সাথে আহতদের উদ্ধার করে খুলনায় পাঠানো হয়েছে বলে জানান। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটো আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST