শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল সীমান্তে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারী আটক

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ১৭৫৬ Time View
Update : বুধবার, ১০ মে, ২০২৩, ১২:৩১ অপরাহ্ণ

 যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক দুই পাচারকারীর নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)। বুধবার (১০ ম) দুপুর দুইটার দিকে ২১ বিজিবি ব্যাটেলিয়ানের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্নের চালানসহ দুই পাচারকারীকে আটক করে। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে শার্শার পাচভুলোট সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে।এ সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে।এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাবার চেষ্টা করে। বিজিবি ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। পরে তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পাচারকারীদের শার্শা থানায় এবং উদ্ধারকৃত স্বর্ন সরকারের কোষাগারে জমা করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST