সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় কয়েলের আগুনে ভ্যানচালকের স্বপ্ন পুড়ে ছাই

Reporter Name / ২২০৩ Time View
Update : বুধবার, ১০ মে, ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃখানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বোর্ডের হাট মাস্টারপাড়ার মৃত্যু মমতাজ উদ্দিনর ছেলে ভ্যানচালক মজিবর রহমানের বাড়িতে গোয়ালঘরে কয়েলের আগুন লেগে ঘরবাড়ি পুড়ে ছাই।এছাড়াও ৩ টি গরু,২টি ছাগল,রসুন সহ জমানো ১ লাখ টাকা পুড়ে ছাই।ক্ষয়ক্ষতি প্রায় ৭ লাখ টাকা।এতে ঐ ভ্যানচালকের সকল স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত্রী আনুমানিক ১২ টায় অগ্নি কান্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়,ভ্যানচালক মজিবর রহমান প্রতিদিনের মতো তার গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন।পরে রাত্রী আনুমানিক ১২ টার দিকে মশার কয়েল থেকে আগুন লেগে চারদিক ছড়িয়ে পড়ে।এসময় এক প্রতিবেশি টের পেয়ে তার চিৎকারে এলাকাবাসী সহ খানসামা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভ্যান ছাড়া অন্যান্য সবকিছু পুড়ে ছাই হয় মজিবরের। আরও জানা যায়,নতুন পাকা বাড়ি তৈরি করার জন্য ইট আনিয়ে রেখেছে। খবর শুনে খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,এসিল্যান্ড মারুফ হাসান,পিআইও এনামুল হাসান ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিক অনুদান সহ বিভিন্ন খাবার সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, অত্র ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী,অত্র ওয়ার্ডের ইউপি সদস্য সপু ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST