সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ পালিত

Reporter Name / ২১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৪:৩৭ পূর্বাহ্ণ

 বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে ৩ মে বিকাল ৪ ঘটিকার সময় বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ উদযাপিত হয়। “মত প্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি “এ প্রতিপাদ্য নিয়ে এ দিবসটি পালিত হয়েছে। শুরুতেই প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান সড়জ প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক শামীম তালুকদারের সভাপতিিত্বে এবং মহিউদ্দিন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন সিনিয়র সাংবাদিক অরবিন্দ ধর, হাওর বন্ধু মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার রবি, আইসিটি বিষয়ক সম্পাদক সুস্তির সরকার, সাংবাদিক নাজিমুদ্দিন বাবুল, প্রভাষক সিরাজুল ইসলাম খান সোহেল, সাংবাদিক শামসুদ্দোহা ফরিদ, এডভোকেট জহিরুল ইসলাম রানা, সাংবাদিক মেহেদী হাসান, সাংবাদিক কামরুল হাসান, শিক্ষক মাহবুব হোসেন, শিক্ষক শাখাওয়াত হোসেন, সাংবাদিক মুজিবুর রহমান, মেহেদি হাসান সামাদ, প্রিয়া আক্তারপ্রমুখ।উল্লেখ্য যে ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬ তম সাধারণ অধিবেশনে সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখ থেকে অথবা বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সাংবাদিকতায় স্বাধীনতা ও গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতার হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে। বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিকদের জাগতে হবে। তিনি আরো বলেন, আজকের এই দিবসে প্রেস কাউন্সিলের অনুমতি ব্যতীত সাংবাদিকদের গ্রেফতার করা যাবে না। সাংবাদিকদের মর্যাদা ও অধিকার আদায়ে চাই ঐক্যবদ্ধতা। সাংবাদিক তৈরিতে প্রেস কাউন্সিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের উপর মামলা, হামলা, নির্যাতন বন্ধ করতে হবে। পরবর্তীতে সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST