উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃসঠিক সিদ্ধান্ত + পরিমিত পরিশ্রম = স্বপ্নের বাস্তবায়ন স্লোগানে খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের কাচিনীয়া সাকসেস প্রাইভেট প্রোগ্রাম চত্বরে মেধা বিকাশ পরীক্ষা -২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত এবং পুরস্কার বিতরণ ও অত্র প্রাইভেট প্রোগ্রামের এসএসসি পরীক্ষা ২০২২ ব্যাচের জিপিএ-৫ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান। বুধবার সকালে কাচিনীয়া সাকসেস প্রাইভেট প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে অতিথির ফুলেল শুভেচছা জানান শিক্ষার্থীবৃন্দ। এসময় প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট,পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। মেধা বিকাশ পরীক্ষা অনুষ্ঠান সূচিঃ সাকসেস প্রাইভেট প্রোগ্রামের এসএসসি পরীক্ষা ২০২২ ব্যাচের জিপিএ -৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের ও ২০২২ ব্যাচের সকল শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান,আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রচনা প্রতিযোগীতা মেধা ক্রমকারীদের,মেধা বিকাশ পরীক্ষায় মেধাক্রম শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ,সাকসেস প্রাইভেট প্রোগ্রামের এসএসসি পরীক্ষা ২০২৩ ব্যাচের পরীক্ষার্থীদের চুড়ান্ত মডেল টেস্ট পরীক্ষার ফলাফল ও বিদায় অনুষ্ঠান, নবম ও দশম শ্রেণীর মডেল টেস্ট পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ। এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক শাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ভাবকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি বদরুন্নেসা প্রামাণিক বন্যা,সাকসেস প্রাইভেট প্রোগ্রামের পরিচালক মানিক রায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ।