মোকছেদুল ইসলাম ফুলপুর উপজেলা প্রতিনিধি ফুলপুর শেরপুর রোডে আইন অমান্য করাই ও হ্যামলেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত করা হয়। আজ সোমবার ১৭ই এপ্রিল ফুলপুর শেরপুর রোডে ১২ টি গাড়ি তে মামলা দেওয়া হয়।এছাড়া ১২টি গাড়ি মোট ১১৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা ও মোবাইল কোর্ট পরিচালিত করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান ও সহকারী কমিশনার ভূমি অমিত রায় কল্লোল এবং সার্বিক সহযোগিতা করেন ফুলপুর থানার আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যবৃন্দ তাছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে জানা যায়। আজ যাদের জরিমানা করা হয়েছে তাদের বেশিরভাগই ক্লাস নাইন টেনের ( ছাত্র ও পড়াশোনার সাথে ) জড়িত রয়েছে। এবং আরো বলেন অভিভাবকদেরকে সন্তানকে বাইক নয় বই উপহার দিন।