উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃদিনাজপুরের খানসামা উপজেলায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। সোমবার (১৭ই এপ্রিল) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ইউএনও রাশিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। উপস্থিত ছিলেন উপজেলা এসিল্যান্ড মারুফ হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,খানসামা থানা ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।