রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিলেন ভ্রাম্যমান আদালত

কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ / ২৭৬২ Time View
Update : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ১:০৫ অপরাহ্ণ

যশোরের বেনাপোলে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নামে এক প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় অনুমোদিত কাগজপত্র ও নির্ধারিত ডাক্তার না থাকা সহ অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান করাই ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।

বুধবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইউসুফ আলী এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া সহ অন্যান্য কর্মকর্তার সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এবিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, বেনাপোল সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের কোন কাগজপত্র নেই। অস্বাস্থ্যকর পরিবেশে সকল ধরনের পরীক্ষা-নীরিক্ষা করানো হয়। যে কারনে এই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছি। এই ডায়াগনস্টিক সেন্টারের দুই মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠান চালু করতে হলে প্রয়োজনীয় কগজপত্র সহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারলে কোন বাঁধা থাকবে না বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST