সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে বিএনপির কমিটি গঠন কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে আহত-৫

Reporter Name / ১৮২৫ Time View
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৪:৪৫ পূর্বাহ্ণ

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গোয়ালা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে বিএনপির পাঁচজন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন, সাপাহার বাজারের মৃত মোহাম্মদ আলীর ছেলে আবু কাহার সিদ্দিক, মোজাম্মেল হকের ছেলে রওশন জামিল, আশরাফ আলীর ছেলে আলাউদ্দিন, আঃ কাউয়ুমের ছেলে আব্দুল মালেক ও হাবিবুরের ছেলে তোফাজ্জল। এদের সকলের বাড়ি গোয়ালা গ্রামে। জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের ৭ টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে গোয়ালা উচ্চ বিদ্যালয় মাঠে সভার আয়োজন করা হয়। এসময় গোয়ালা ১ নম্বর ওয়ার্ড কমিটির গঠন কে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় নেতা-কর্মীরা। এতে করে পাঁচজন কর্মী আহত হলে তাদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে জেলা নেতাদের উপস্থিততে পরিস্থিতি স্বাভাবিক হলে ১ নম্বর ওয়ার্ড কমিটি গঠন স্থগিত রেখে বাকি ৬ টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এবিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান কল্লোল বলেন, নিজেদের মধ্যে ভুলবোঝাবুঝির কারনে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছে। এর মধ্যে একজনের মাথায় সেলাই লেগেছে। অন্যকর্মীরা সামন্য আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ কারনে ১ নম্বর ওয়ার্ড কমিটি স্থগিত রেখে বাকি ৬ টি ওয়ার্ডের কমিটি শান্তিপূর্ণ ভাবে গঠন করা হয়েছে। এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এঘটনায় একজন গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন সামন্য আহত হয়েছে। ৭ টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড বাদ রেখে ৬ টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST