সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কোলকাতা – খুলনা ‘বন্ধন এক্সপ্রেস` ট্রেনে টাস্কফোর্সের অভিযানে লক্ষাধিক টাকার পন্যসহ আটক-৫

Reporter Name / ১৭৯৮ Time View
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ

 বেনাপোল রেল ষ্টেশনে কোলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে টাস্কফোর্সের অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যসহ ৫ জনকে আটক করেছে। রবিবার সকালে বেনাপোল রেল ষ্টেশনে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ ১১ লক্ষ টাকা ও বিজিবি ১০ লক্ষ টাকা এছাড়াও কাস্টমস বিপুল পরিমাণ মদ ও কসমেটিকস আটক করেছে। বেনাপোল কাস্টমসের পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন, উপ-কমিশনার তানভীর আহম্মেদ, জেলা ট্যাক্সফোর্সের শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের নের্তৃত্বে যশোর-৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া এবং রেল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে ট্যাক্সফোর্স কর্মকর্তারা জানতে পারে ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা কোলকাতা- খুলনা গামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে চোরাচালানী পণ্য আসছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে রবিবার সকালে বেনাপোল রেল স্টেশনে অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, শাড়ী, থী-পিস, বিপুল পরিমান কাপড় ও কসমেটিকস পণ্য জব্দ করা হয়। যাত্রীরা জানান, সপ্তাহে রবি ও বৃহস্পতিবার কোলকাতা-খুলনার মধ্যে চলাচলকারী এই ট্রেনটি এখন চোরাচালানীদের দখলে চলে গেছে। এ দু‘দিন ট্রেনের অধিকাংশ যাত্রীই চোরাচালানী পণ্য বহন করে থাকে। বেপোরোয়া হয়ে উঠেছে অবৈধ চোরাচালানীরা। ফলে ব্যহত হচ্ছে আন্তর্জাতিক রেল সেবাতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। উল্লেখ্য, বিভিন্ন সময় কাস্টমস, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থা অভিযান পরিচালনা করলেও নিয়ন্ত্রণে আসছে না চোরাকারবারিরা। একটি সিন্ডিকেটের সহযোগিতায় তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, রেল যাত্রীসেবা বাড়াতে ও চোরাচালানী প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে । রেলস্টেশনে বহিরাগতদের রুখতে পরবর্তীতে আরো কঠিন পদক্ষেপ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST