সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণার মোহনগঞ্জে সংখ্যালঘু খ্রিস্টান পরিবারের উপর হামলা

Reporter Name / ১৮৮০ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ণ

শামীম তালুকদারঃ নেত্রকোণার মোহনগঞ্জে আদর্শনগর এলাকার কুলপতাক গ্রামে কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তরা কুপিয়ে খ্রীষ্টান পরিবারের একজনকে জখম করেছে।আহত ব্যক্তির নাম ডেভিড দাস। ডেভিড দাস এর ছোট ভাই জেমসন দাস এর কাছ থেকে জানা য়ায়, বিগত ১ এপ্রিল তাদের বাড়ির সামনে দিয়ে অটো নিয়ে যাছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বজলু মিয়া, রাস্তায় বালি ও তার পরে আছে বলে এ দিক দিয়ে যেতে না করলেন ডেভিড দাস, এ নিয়ে ডেভিড দাস ও বজলুর মধ্যে কথা কাটাকাটি হয়।পরে স্থানীয় লোকজন দুজনকে থামিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরের দিন সকালে ডেভিড দাস জমিতে কাজ করতে গেলে বজলু মিয়া তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র রামদা, বল্লম ও লাঠিসোটা নিয়ে তাকে আক্রমন করে। এ সময় ডেভিড দাসকে কুপিয়ে মারাত্বকভাবে জখম করে।হামলাকারীরা খ্রীষ্টান পরিবারকে গ্রামে থাকতে দেবেনা বা আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেবে বলে হুমকি প্রদান করে। স্থানীয় লোকজন আহত ডেভিড দাসকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স এ ভর্তি করলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মোহনগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান যে কুলপতাক গ্রামের খ্রীষ্টান পরিবারের সাথে কতিপয় মুসলমান লোকের মারামারির ঘটনা ঘটেছে এবং এ ব্যাপারে থানায় একটি মামলা রজু করা হয়েছে।পুলিশ আসামীদের ধরার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST