সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

হেরোইনসহ মাদক ব্যবসায়ী টিপুকে গ্রেফতার করল সাভার মডেল থানা পুলিশ

Reporter Name / ২১৮৬ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : অবৈধ মাদক হেরোইন বিক্রি করার সময় ছয় গ্রাম হেরোইনসহ কাউন্দিয়ার মাদক ব্যবসায়ী মোঃ টিপু (৪২) কে গ্রেফতার করেছে ঢাকা জেলার সাভার মডেল থানা এর আওতাধীন কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ। ঢাকা জেলা এর সুযোগ্য ও সুদক্ষ পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) সার্বিক ও যথাযথ নির্দেশনায় কাউন্দিয়ার উক্ত মাদক ব্যবসায়ীকে বর্নিত হেরোইনসহ গ্রেফতার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও ট্রাফিক- উত্তর ) মোঃ আবদুল্লাহীল কাফী , পিপিএম (বার), সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহিদুল ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, পিপিএম মহোদয়গনের নির্দেশনায় ০১/০৪/২০২৩ ইং রাতে কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ) সুব্রত দাস সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকা হতে মাদক ব্যবসায়ী মো: টিপু (৪২) কে হেরোইন বিক্রি করার সময় ছয় গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করেন। ধৃত মাদক ব্যবসায়ী মো: টিপু (৪২) কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানার খাজা নগর গ্রামের মৃত রিয়াজুল করিম ও মৃত রওশন আরা এর সন্তান। এ সংক্রান্তে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST