সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

Reporter Name / ১৮৪৩ Time View
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১:৫৬ অপরাহ্ণ

 মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আজ ঐতিহাসিক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস চট্রগ্রামের ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর বিভিন্ন সংগঠনের উদ্যেগে উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে নানা ধারাবাহিক আয়োজনে। ঐতিহাসিক মহান দিবস উপলক্ষ্যে সকল বীর শহীদদের প্রতি বিনম্র গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। ২৬ মার্চ রোজ রোববার বঙ্গবন্ধু ঐক্যযুব ও ছাত্র সংগঠন ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু সাদমান আজম আসিফের পক্ষ থেকে মহান দিবসের সূচনা করা হয়। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি আবেগের সঙ্গে স্মরণ করে। বিনম্র শ্রদ্ধা,যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটির প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে চট্রগ্রামের ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পুস্পস্তবক অর্পণের মাধ্যমে নানা আয়োজনে উদযাপিত হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ঐক্যযুব ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের পক্ষ থেকে প্রথম প্রহরের সঙ্গে সঙ্গে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতা সংগ্রামে অবদান আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেন-চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু সাদমান আজম আসিফ। চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতার পুষ্পস্তবক অর্পণের পর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরবর্তীতে সকল বীর শহীদদের আত্মার শান্তি মাগফেরাত কামনা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদমান আজম আসিফ,ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের (এ,জি,এস) জুবায়েদ খলিল দিপু, মোঃ রনি,মোঃ আনোয়ার,মোঃ রাশেদ,মোঃ ইকবাল,মোহাম্মদ তসলিম উদ্দিন ,মোঃ হান্নান,বিপ্লব,ইমন,প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতাসহ গন্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST