সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝালকাঠিতে ধানসিঁড়ি নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Reporter Name / ২২৯৮ Time View
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ণ

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামে ধানসিঁড়ি নদীতে পরে দুই সহোদরের এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চরভাটারাকান্দা আবাসনে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ঐ গ্রামের গার্মেন্টসকর্মী সুমন লস্করের ছেলে আব্দুল্লাহ (১০) ও আমানুল্লাহ (৯)। তারা স্থানীয় মোহাম্মদিয়া এতিম খানার নূরানী প্রথম ও দ্বিতিয় শ্রেনীতে লেখা পড়া করত। পুলিশ ও স্থানীয়রা জানায়,মঙ্গলবার দুপুরে মাদ্রাসা থেকে ফিরে ছোটভাই আমানুল্লাকে নিয়ে আবদুল্লাহ বাড়ির পাশের ধানসিঁড়ি নদীর তীরে গোসল করতে যায়। নদী থেকে একটি চালতা ভেসে যেতে দেখে তারা সেটিকে তুলতে গেলে দু’জনেই পানিতে পরে যায়। দ্ইু ভাই সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পাশ্ববর্তী ঘরের খাদিজা বেগমের মেয়ে ঋতু এবং জুঁই তাদের হাবুডুবু খেতে দেখে বাড়িতে খবর দেয়। স্বজনরা আসার আগেই তারা পানিতে তলিয়ে যায়। আনেক খোঁজাখুজির পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেণ। দুই ভাই এর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝালকাঠি সদর থানায় ওসি মোঃ নাসির উদ্দিন সরকার বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পরিবারের কোন অভিযোগ না থাকায় পানিতে ডুবে নিহত দুই ভাইকে পরিবার দাফন করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST