সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া ও এসআই অমিত কুমার দাস জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ২২৩৫ Time View
Update : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫:০৬ পূর্বাহ্ণ

 যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ ও চৌকস অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত হন তিনি। একই সাথে জেলার শ্রেষ্ঠ এসআই(নিঃ)/ নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার এসআই অমিত কুমার দাস। একই সাথে বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি ও এসআই শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় উর্দ্ধতন কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। রবিবার ০৫/০৩/২০২৩ তারিখ বিকাল বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সহ পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST