সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝিনাইগাতীতে ভূমি উন্নয়ন কর মেলা উদ্বোধন

Reporter Name / ২২৭৫ Time View
Update : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৩:০৮ পূর্বাহ্ণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ৫ দিনব্যাপী শুরু হয়েছে ভূমি উন্নয়ন কর (খাজনা আদায়) মেলা। মেলায় ভূমির মালিকেরা খুব সহজে কর পরিশোধ ও নামজারি করাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাবেন। শেরপুর জেলার ঝিনাইগাতী সদর ইউনিয়ন ভূমি অফিসে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এ মেলায় উপজেলার ৭টি ইউনিয়নের ভূমি মালিকেরা এ সেবা পাবেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিনাল কান্তি সরকার, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ও আশরাফুল ইসলাম পলাশসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও জমির মালিকগণ। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, নিয়মিত কর আদায় করা না গেলে দেশের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। এ জন্য ভূমি মালিকগণ যাতে সহজভাবে ভূমি সংক্রান্ত সেবা পান, সে জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন, যে সকল ভূমি মালিক ৩ বছরের বেশি ভূমি উন্নয়ন কর বকেয়া রেখেছেন তাদেরকে এ মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্যও তাগিদ দেন। নচেৎ ভূমি মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ জমি খাস খতিয়ানে আনার ব্যবস্থা করা হবে। মেলা শেষে ৩ জন সর্বোচ্চ ভূমি করদাতাকে পুরস্কৃত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST