সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল কাগমারী জামে মসজিদে তাফসিরুল কোরআন মাহফিল”২০২৩ অনুষ্ঠিত

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ২২৯৯ Time View
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ণ

যশোর জেলার শার্শা উপজেলার ৪নং বেনাপোল ইউনিয়ন ৪নং ওয়ার্ড কাগমারী জামে মসজিদ প্রাঙ্গণে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৫ ফেব্রুয়ারী) কাগমারী গ্রামবাসী কর্তৃক আয়োজিত আসর নামাজবাদ অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন-বিশিষ্ঠ সমাজ সেবক এবং সিএন্ডএফ ব্যবসায়ী মোঃ মাসুদ আক্তার বাবু খান(উপদেষ্টা,কাগমারী জামে মসজিদ)এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছেরে কুরআন,বিশিষ্ঠ ইসলামী চিন্তাবীদ মাওলানা শায়েখ মোঃ জামাল উদ্দিন(খতিব,রুপণে টাউন কেন্দ্রীয় জামে মসজিদ ও তাফসির কারক বাংলাদেশ বেতার ও টেলিভিশন),ঢাকা।

প্রধান বক্তবে বলেন,সমাজ সংশোধনের রূপরেখা, দ্বীনই শিক্ষার গুরুত্ব,মানব সৃষ্টির মূল উদ্দেশ্য, দ্বীনই দাওয়াতের গুরুত্ব ও কলা-কৌশল সম্পর্কে,সমাজ উন্নয়নে নারী-পুরুষের ভূমিকা কেমন হওয়া উচিৎ,এরকম অনেক বিষয়ে তিনি আলোকপাত করেন। আখেরী নবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত নবী,এ কথা তিনি উপস্থিত সকলকে স্মরণ করে দিয়ে বলেন, আল্লাহ পাক ছাড়া পৃথিবীর সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পরেই মুমিনগণ জান্নাতের অধিকারী হবেন। তাই সত্যিকারের মুমিন হতে হলে আল্লাহর হুকুমের সঙ্গে নবীজীর তরিকা মতো চলার অনুরোধ জানান।

অনুষ্ঠানে ২য় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,হাফেজ শাহিদুল ইসলাম(খতিব,কাগমারী জামে মসজিদ)২য় বক্তা বলেন, মহান পৃথিবীর স্রষ্টা আল্লাহ একটি লক্ষ্য-উদ্দেশ্য নিয়েই মানব সৃষ্টি করেছেন আর তা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। আর ইবাদত কেবল নামাজ রোজা হজ্জ জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম জীবনের সর্বক্ষেত্রে সর্বযুগে আধুনিক। ইসলামকে যারা সেকেলের ধর্ম মনে করে তারা কেবল বুদ্ধি প্রতিবন্ধী নয় তারা মুসলিম সমাজ ও এদেশের জন্য বিষধর সাপের ন্যায়”।

মাহফিলের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ হাবিবুর রহমান(সাধারণ সম্পাদক,কাগমারী জামে মসজিদ)। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-ঐ গ্রামের সুশীল ব্যাক্তিত্ব জনাব শামছুর রহমান এবং কাওছার আলী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST