সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলি, হতাহত ৪

Reporter Name / ২২৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৩ অপরাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রে একটি শপিংমলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) উত্তর আমেরিকার এই দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরের একটি শপিংমলে গুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।খবর বাপসনিউজ।মার্কিন পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ সাংবাদিকদের বলেছেন, গোলাগুলির ঘটনার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশ অন্য একজন সম্ভাব্য সন্দেহভাজনকে খুঁজছে। এই ঘটনার উদ্দেশ্য এখনও অজানা।গোমেজ বলেন, ‘এটি বিশৃঙ্খল ঘটনা। গোলাগুলির সময় লোকেরা পালিয়ে গিয়েছিল। তারা আতঙ্কিত ছিল। শপিংমলে গুলি চালানো হলে তা আতঙ্কের সৃষ্টি করবেই।’ রয়টার্স বলছে, পুলিশ এই ঘটনাকে এখনও সক্রিয় বলে অভিহিত করেছে এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে যেতে বলেছে। নিউজ ভিডিওতে ঘটনাস্থলের পার্কিং লটে পুলিশের টহল গাড়ির ভিড় দেখা গেছে। আহতদের অবস্থা সম্পর্কে নিজের কাছে কোনও তথ্য নেই উল্লেখ করে গোমেজ বলেছেন, ‘কর্মীরা মলটি পরিষ্কার করছে। তারা সাক্ষীও সংগ্রহ করছে। ঘটনাস্থলটি শপিংমল হওয়ায় এটি বড় ঘটনা। তাই এই কাজে সময় লাগবে। উল্লেখ্য, ওয়ালমার্ট স্টোরের পাশে অবস্থিত সিয়েলা ভিসতা নামক এই শপিংমলে ২০১৯ সালের ৩ আগস্ট ২৩ জনকে গুলি করে হত্যা করে একজন বন্দুকধারী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST