সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খানের মায়ের মৃত্যুতে শোক

Reporter Name / ২৩৩৩ Time View
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক ঃ নেত্রকোণা জেলা প্রেসক্লাব এর সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম. মুখলেছুর রহমান খান এর শতবর্ষী মাতা আমেনা ইসলাম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল ফরমাইয়াছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পৌরশহরের মোক্তারপাড়াস্থ নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। মরহুমার জানাযার নামাজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ৩ ঘটিকায় বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি ফাজিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আত্মার মাগফিরাত কামনা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সভাপতি অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট সানাওয়ার হোসেন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, দৈনিক বাংলার দর্পণের সম্পাদক সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, এআরএফবি’র চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান, ইকরা প্রতিদিন এর সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব শফিকুজ্জামান, নেত্রকোণা জার্নাল এর সম্পাদক মুহা. জহিরুল ইসলাম অসীম,বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রবিকুল ইসলাম রিপন, সহ-সভাপতি মাহফুজুর রহমান খান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার রুবি,আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST