সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শার্শায় সেফটি ট্যাংকি থেকে ছাত্রীর গলিত মরদেহটি উদ্ধার গ্রেফতার-৩

Reporter Name / ২৩৫৯ Time View
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৪ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান,,বিশেষ প্রতিনিধিঃ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের এর ৪র্থ বর্ষের মেধাবি ছাত্রী জেসমিন আক্তার পিংকি (১৮) সহপাঠী আহসান কবির অস্কুর কর্তৃক হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৩ টার সময় শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের অস্কুুরদের নিজ বাড়ির সেফটি ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মুল হত্যাকারী আহসান কবির অস্কুরকে আটক করেছে। এবং জিজ্ঞাসা বাদের জন্য অস্কুরের বড় ভাই আহসান হাবিব রুমেল ও সৎ মা হোসনেয়ারাসহ ৩জন আটক করেছে।মূল হত্যাকারী আহসান কবির অস্কুর দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আকবার আলীর ছেলে। নিহত জেসমিন আক্তার পিঙ্কির কলারোয়া উপজেলার কাউরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। ছেলে ও মেয়ে উভয়ই যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। শার্শা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিকুর রহমান বলেন,আমরা শুক্রবার দুপুরে জানতে পারি যশোর থেকে নিখোঁজ জেসমিন আক্তার পিঙ্কির দেহটি বুরুজ বাগান এলাকায় তারই এক সহপাঠী আহসান কবির অঙ্কুরের বাসাতে আছে। এ সময়ে চারিদিকে খোঁজাখুঁজির পরেও না পেয়ে আমরা সেফটি ট্যাংক খুলে নিখোঁজ মেয়েটির লাশটি খুঁজে পায়। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে প্রেমের সম্পর্ক ধরে তাকে এখানে নিয়ে আসা হয়। পরে তাকে শারীর নির্যাতন করে হত্যা করে লাশ গুম করার জন্য সেফটি ট্যাংকির ভিতরে লুকিয়ে রাখা হয়। খুলনা র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, হত্যা করে লাশ গুমের ঘটনায় আহসান কবির অঙ্কুর নামে তার এক সহপাঠীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার স্বিকারোক্তিতে অঙ্কুর নিজ বাড়ীর সেফটি ট্যাংকির ভিতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST