শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নরসিংদী রায়পুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

Reporter Name / ২৫৯৩ Time View
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৩:২৮ পূর্বাহ্ণ

খানসামা দিনাজপুর প্রতিনিধি :

আর,এম রাকিব

নরসিংদী রায়পুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ঘটনায় বিএমএসএস’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
নরসিংদীর রায়পুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বিনা আক্তার ও তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দিয়েছে সুমন মিয়া নামে এক যুবক। সে উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের বাখর নগর গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি বিনা আক্তার জানান, গত ১৫ মার্চ উত্তর বাখর নগর গ্রামে রাতের আধারে এক গরিব অসহায় মহিলার শিম ক্ষেত কেটে ফেলার উপযুক্ত প্রমান সাপেক্ষে পরের দিন সংবাদ প্রকাশ করে বিনা আক্তার।

কিন্তু বখাটে সুমন মিয়া সংবাদ প্রকাশ করায় বিনা ও তার পরিবারকে মিথ্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করে।

সংবাদ কর্মী বিনা আক্তার মামলার বিষয়ে ফোনের মাধ্যমে জানতে চাইলে উত্তরে সুমন মিয়া
বলেন, বিনা কে হুমকি দেন নাই। তবে সংবাদ কেন প্রকাশ করেছে তার জন্য মামলা করেছে এবং আরো মামলা করবে বলে জানায় ।

তাছাড়া বাড়ি থেকে বের হলে দেখে নিব এবং বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে হুমকি প্রদান করে (রেকর্ড সংরক্ষিত)

উক্ত বিষয়ে সুমন মিয়ার বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ করেছে বলে জানায় বিনা আক্তার।

মামলার দায়িত্বপ্রাপ্ত এস আই জহিরুল জানান, অভিযোগ দেওয়ার পর রায়পুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশে এস ফোর্স নিয়ে সুমনকে ধরার জন্য উত্তর বাখর নগর যায়। তাকে খুঁজে পায়নি।

তিনি আরও জানান খুব শীঘ্রই সুমনকে খুঁজে বের করা হবে। সুমন একজন গরিব পরিবারের সন্তান।
তবে অপরাধী যেই হোক আইনের আওতায় তাকে আসতে হবে এই বলে আশ্বস্ত করেন।

এদিকে নরসিংদী রায়পুরায় সাংবাদিক বীনা আক্তারকে সংবাদ প্রকাশের জের ধরে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মোঃ সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST