সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে বিলুপ্ত প্রজাতির মেছো বাঘ উদ্ধার

Reporter Name / ২৪১৬ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৩:৫৮ পূর্বাহ্ণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বন্দভাট পাড়া গ্রামের বখতিয়ার হোসেন এর বাড়ির পাশের কাঁঠাল গাছে বাঘের মতো এক বন্যপ্রাণী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদের ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কাশেম বলেন, আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি। ময়মনসিংহ বনবিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম বলেন, মেছো বাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় আড়াই ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখ দেখতে অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। এটি পরে গারো পাহাড়ের জঙ্গলে অবমুক্ত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, বন-জঙ্গলে হয়তো খাবার না পেয়ে মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে চলে এসেছে। এটি অবমুক্ত করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST