সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সুবর্ণচরে সুবর্ণ কৈশোর বইয়ের মোড়ক উন্মোচন

Reporter Name / ২৩৫৪ Time View
Update : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ১২:৩৯ অপরাহ্ণ

রাশেদুল ইসলাম নোয়াখালী প্রতিনিধিঃ  বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ নুরুল হক এর সম্পাদনায় সহ সম্পাদক দিদারুল আলমের সহযোগিতায় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘ সুবর্ণ কৈশোর ’নামে একটি বই সম্পাদনা করা হয়। গত ২১ জানুয়ারি(শনিবার) চরক্লার্ক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয় মাঠে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘সুবর্ণ কৈশোর’ বইয়ের মোড়ক উন্মোচন করেন মোহাম্মদ নুরুল হক একটি প্রশ্নের জবাবে নুরুল হক বলেন – এই বইটিতে বিভিন্ন জ্ঞানীগুনীর লেখা রয়েছে, এছাড়া শিক্ষা -সংস্কৃতি বিষয়ক রচনা,গল্প, ছাড়া কবিতা,এসব কিছু বেশির ভাগ শিল্পিত ও প্রাসঙ্গিক। বিদ্যালয় প্রতিষ্ঠার ৫৩বছর পর সুবর্ণজয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা এবং এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছেন তৎকালীন ও বর্তমান শুভাকাঙ্ক্ষীরা। এই ব্যাপারে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা বলেন -উপজেলা থেকে প্রায় ৫০কিলোমিটার পূর্বে অবস্থিত চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ হয়েছে শুনে আমি অত্যন্ত আনন্দিত। আমি ধন্যবাদ জানায় এই স্মরণিকার সম্পাদক মোহাম্মদপুর নুরুল হক কে। ‌উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক(পিবিআই চট্রগ্রাম) ডা.কামাল চৌধুরী(অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) নুরুল আনোয়ার বকুল(সভাপতি সুবর্ণজয়ন্তী উৎযাপন কমিটি) প্রবাসী নুর জামান মধু, ছানাউল্যাহ বি.কম (প্রধান শিক্ষক চরক্লার্ক উচ্চ বিদ্যালয়, সাধারণ সম্পাদক সুবর্ণজয়ন্তী উৎযাপন পরিষদ ) কামরুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক সুবর্ণজয়ন্তী উৎযাপন পরিষদ) আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি বৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রন মিডিয়ার সাংবাদিক সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST